সিলেট নিউজ বিডি ডেস্ক: কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপণ জারির দাবিতে কাল বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন, তা দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপণ আকারে প্রকাশের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল বুধবার সকাল ১১ টায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক নুরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হোসেন।
সংবাদ সম্মেলনে শেষে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে।

Sylhetnewsbd Online News Paper