সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে কালক্ষেপণের প্রতিবাদে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ব্যানারে
তাৎক্ষনিক একটি বিশাল বিক্ষোভ মিছিল সিলেট নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্রা পয়েন্ট অতিক্রম করে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে মিলিত হয়। সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এড. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা শাকিলুর রহমানের পরিচালনায় সমাবেশে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ফারমায়েশি রায় দিয়ে তাকে শুধু জেলে পাঠিয়েই ক্ষান্ত হয়নি বর্তমান রক্তখেকো ফ্যাসিস্ট সরকার, তাকে জামিন না দিয়ে টালবাহানা করে কার্য নির্বাহী ক্ষমতা বলে জেলের ভিতর আটকিয়ে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠিলে দিচ্ছে। সরকারের এই ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে এবং দেশমাতার জামিন নিয়ে টালবাহানার প্রতিবাদ জানিয়ে গনতন্ত্র ও দেশমাতাকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত হয়েই এবার মাঠে নেমেছে শহীদ জিয়ার উওরসূরীরা। পবিত্র রমজান মাসের পূর্বে দেশমাতাকে মুক্তি না দিলে শাহ্ধসঢ়;জালাল-শাহ্ধসঢ়;পরান এর পূন্যভূমি সিলেট থেকেই এই রক্তক্ষয়ী আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে তিনি কঠোর হুশুয়ারী উচ্চারণ করেন।
সভাপতির বক্তব্যে এড. হাবিবুর রহমান হাবিব বলেন, জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনের, মাধ্যমে বর্তমান স্বৈরাচারী সরকার দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা এই সব অনাচার, অত্যাচারের বিরূদ্ধে কথা বলাকে রুখে দেওয়ার জন্যই এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদানের মাধ্যমে জেলে আটকে রেখেছে। দেশ জনতার প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই আমরা শ্রীগ্রই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্যদিয়ে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে বাধ্য করবো।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাইদুর রহমান বুদূড়ী, আলাউর রহমান লইলু, মমিরুল ইসলাম, আব্দুস সাত্তার মামুন, রফিকুল বারী রোমান, সোহেল মাহমুদ, আবু সাইদ মো তায়েফ, মন্ধসঢ়;জুর হোসেন মজনু, সোহেল আহমদ, মারুফ আহমেদ টিপু, আবুল বশর, আব্দুল মান্নান, তাজ উদ্দিন টিটু, ওমর ফারুক, দবির আহমদ, আজিজ হোসেন সজিব, আবু হানিফ, আলতাফ হোসেন টিপু, নজরুল ইসলাম, এনামুল ইসলাম লায়েছ, এ টি এম ফয়েজ, রাসেল মাহমুূদ, মইন আহমদ, রাসেল আহমেদ, জহিরুল ইসলাম, তমিজুল ইসলাম, ডা. সাইদুল ইসলাম, তসির উদ্দিন, কামরুল হাসান তুহিন, মাহজারুল ইসলাম মুর্শেদ, রাজেক আহমদ, সিদ্দিকুর রহমান রুয়েল, জাকির হোসেন, দেলওয়ার আহমেদ রাফি, কাওসার হোসেন রকি, দেলওয়ার হোসেন সায়েম, হোসেন খান ইমাদ, মীর সাইদুর রহমান আয়াত,,মামুনুর রশীদ মামুন, কাওসার হোসেন শিবলু, আলাউদ্দিন আহমদ, শাহরিয়ার আশফাক শাহী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper