সিলেট নিউজ বিডি ডেস্ক: ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ যখন ৩১০ তখন ইনিংম ঘোষনা করেন পাক অধিনায়ক সরফরাজ।
আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিনটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে দ্বিতীয় দিন থেকে থেলা মাঠে গড়ায়। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা সামাল দিয়ে ১০৯ রানের জুটি গড়ে দ্বিতীয় দিন শেষ করেন সাদাব খান ও ফাহিম আশরাফ।
তবে তৃতীয় দিন বেশিক্ষণ মাঠে থাকেনি এই জুটি। ৫২ রানে অপরাজিত থাকা সাদাব আজ ৩ রান যোগ করে প্যাভিলিয়নরে পথ ধরেন। অন্য দিকে ৬১ করা ফাহিম আজ ২২ রান যোগ করেন সাজঘরে ফিরেন তিনি।েএরপর দলীয় স্কোর যথন ৩১০ তখন ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানান তিনি।
আইরিশদের পক্ষে টিম মুরতাগ ৪টি, স্টুয়ার্ট থম্পসন ৩টি এবং বয়েড র্যানকিন নেন ২টি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। মাত্র ৫ রান তুলতে তারা হারিয়ে বসেছে ৩টি উইকেট। এভাবেই সবাই ছিলেন আসা যাওয়ার মাঝে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেভিন ও’ব্রায়েন। তিনি ৪০ রান করে আউট হন।
নিজেদের ঐতিহাসিক ম্যাচে শুন্য রানে আউট হন তিন জন। তারা হলেন অ্যান্ডি ব্যালবিরনি, নেইল ও’ব্রায়েন ও টাইরন কেইন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৯৪/৮ ওভার ৩৬।
এর ভিতরে তিনটি উইকেট নেন মোহাম্মদ আব্বাস এবং দুটি করে উইকেট নেন আমিরও সাদাব খান। এ ছাড়া একটি উইকেট নেন ফাহিম আশরাফ।
Sylhetnewsbd Online News Paper