সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ ও কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মহাকাশের পথে রওনা হয় স্পেসএক্স এর রকেট ফ্যালকন-৯। আধা ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে।
Sylhetnewsbd Online News Paper