বেগম আশ্রাফুন্নেসার ইন্তেকালে আব্দুর রহিম শামীম এর শোক

সিলেট নিউজ বিডি ডেস্ক: পর্তুগাল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ’র বড় বোন ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এর রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসার ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীম।

তিনি এক বার্তায় বলেন, জাতি একজন রত্নগর্ভা মাকে হারালো, যার অভাব কখনো পুরন হবে না। মরহুমার রূহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বেগম আশ্রাফুন্নেসা বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ……. রাজিউন)।