ক্যান্সারে আক্রান্ত ইন্তাজের চিকিৎসার ভার নিলেন শামীম লাক্সমী দম্পতি

সিলেট নিউজ বিডি ডেস্ক: মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ইন্তাজ মিয়ার চিকিৎসার সম্পূর্ণ খরচ নিজে বহন করবেন বলে জানিয়েছেন লন্ডন আওয়ামীলীগ এর ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক,সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক মন্ডলীর সভাপতি সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আব্দুর রহিম শামীম এবং তার স্ত্রী যুক্তরাজ্য যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক জেনিফার সারোয়ার লাক্সমী।

সিলেট মদনমোহন কলেজের মেধাবী শিক্ষার্থী ইন্তাজের ক্যান্সারে আক্রান্ত হবার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু তার সম্পূর্ণ চিকিৎসাভার কাঁধে নিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শামীম ও লাক্সমী দম্পতি।

আব্দুর রহিম শামীম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আর আমরা দেশে বিদেশে মহান মুজিবাদর্শের নেতা কর্মী থাকতে আমার ভাই ছাত্রলীগ নেতা ইন্তাজ এভাবে বিনা চিকিৎসায় মরতে পারেনা তার উন্নত চিকিৎসার জন্য ইন্তাজকে বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইন্তাজ সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে।

উল্লেখ্য, তার চিকিৎসার জন্যে শামীমের পক্ষে সিলেট মহানগর কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল হক রাসেলের নেতৃত্বে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের এক প্রতিনিধি দল ইতিমধ্যে একটি চেক ইন্তাজের বাসায় গিয়ে তাকে প্রদান করেন।