সিলেট নিউজ বিডি ডেস্ক: আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্য, এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বঙ্গভবনের দরবার হলে এ ইফতার অনুষ্ঠানের আয়াজন করা হয়।
ইফতারের পূর্বে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এর আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।
ইফতারে রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মল হক, উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন শিশু সদনের এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীগণ।
Sylhetnewsbd Online News Paper