বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে: মির্জা ফখরুল

সিলেট নিউজ বিডি ডেস্কঃ আজকে খালেদা জিয়ার অনুপস্থিত আপনারা উপলব্ধি করছেন। আজ তিনি পরিত্যক্ত জেলখানার চার দেয়ালের মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তিনি একটি মিথ্যা বানোয়াট মামলায় বিনাদোষে কারাবন্দি হয়ে সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে বলে কূটনীতিকদের জানান তিনি।

ইফতার অনুষ্ঠানে ছিলেন কূটনীতিক কোরের ডিন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত ঝাং জুও, সোদি আরবের উপ-রাষ্ট্রদূত আমীর বিন ওমর বিন সালেম প্রমুখ।

এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, পাকিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন, ভিয়েতনাম, ফ্রান্স, মালদ্বীপ, আফগানিস্তান, ভুটান, ইরান, মরক্কো, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগী সংস্থার কূটনীতিকরা ইফতারে অংশ নেন।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে ইফতার অনুষ্ঠানে ফখরুল বলেন, বিশ্বায়নের যুগে বর্তমান অবস্থা আমরা আমাদের বিদেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। তবে আমরা বুঝি যে, আমাদের যে সংগ্রাম সেটা আমাদের নিজেদেরকে সামনে দিকে এগিয়ে নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা যদি দেশে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটা নির্বাচন নিশ্চিত করতে না পারি তাহলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

বিএনপি পক্ষে অনুষ্ঠানে ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, মীর নাসির উদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, চেয়াপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, গোলাম আকবর খন্দকার, ইসমাইল জবিউল্লাহ, আবদুল কাইয়ুম, এনামুল হক চৌধুরী, একরামুজ্জামান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, মাসুদ আহমেদ তালুকদার, কায়সার কামাল, নওসাদ জমির, ফাহিমা মুন্নী, রুমিন ফারহানা, নজরুল ইসলাম আজাদ, জেবা খান, তাবিথ আউয়াল, বেবী নাজনীন, মীর হেলালউদ্দিন, শাহ মো. নেসারুল হক প্রমুখ।

বিশিষ্টজনদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন, মাহবুবউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত হেমায়েত উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান, অধ্যাপক রোরহান উদ্দিন, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব তাজুল ইসলাম, তার স্ত্রী ফেরদৌসী আরা, নাসির উদ্দিন বখতিয়ার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ ইফতারে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি এবং লন্ডনে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশে অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।