সিলেট নিউজ বিডি ডেস্কঃ বাংলাদেশ আমার প্রিয় জন্ম ভূমি আমার পিতা সহ বলতে গেলে আমার সকল অগ্রজদের জন্ম এই সবুজ শ্যামল বাংলাদেশে তাই দেশে গেলে ফিরে আসতে খুবই কষ্ট হয় চোখে জল ঝরে তবু ফিরে আসি লন্ডনে৷
মা, মাকে কেনা ভালোবাসে? আমার মায়ের জন্ম ভারতে মায়ের সকল আত্মীয়ও সেখানে৷ নানা বাড়ী, মামা বাড়ী সবাই তো ভালোবাসে, আমিও তাই সেখানে গেলে ফিরে আসতেও কষ্ট হয়৷ ভারতের প্রতি, মায়ের দেশের প্রতি একটা টান অনুভূতিতে লেগে থাকে৷ তাছাড়া প্রিয় কলকাতায় আমার দাদা(কার্তিক চ্যাটার্জী) তো আছেনই৷
প্রবাসে এসে পর্তুগালে প্রথমে ছিলাম, সেখানে আমার ছেলে ফাহিমের জন্ম এবং সেখানে আমার বাড়ী ও আছে৷ আমি পর্তুগিজ নাগরিক তাই দেশটির প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকাটা স্বাভাবিক কিন্তু সেটা এবারে পরিবার সহ বেড়াতে গিয়ে ফিরে আসার সময় অনুভূতিতে বিষণ নাড়া দিলো, বুজলাম ভালোবাসা আর ভালো লাগার অনুভূতি৷
আমার ছেলে ফাহিম যখন পর্তুগালে অর্থাৎ তার জন্মভূমিতে অবতরণ করলো তখন আমরা লক্ষ করলাম তার মধ্যে আনন্দে আর ধরে না, আর আমার বাড়ীর সামনে ট্যাক্সি থামতেই তার অনুভূতি লক্ষ করলাম, কারণ সেথায় তার নাড়ী পুথা আছে৷ তাই লিসবন ছেড়ে আসতেও কষ্ট লাগে৷
আর লন্ডনে আমরা থাকি, কাজ করি, খাই, ঘুমাই এবং আমার মেয়ের জন্ম ভূমি তাই যুক্তরাজ্যকে ও কর্তব্যের মধ্যে ভালোবাসতে হয় শ্রদ্ধা সম্মান দিতে হবে৷
নিজেকে হঠাৎ আবিস্কার করলাম ভিন্ন অনুভূতিতে চারটি (বাংলাদেশ ,ভারত , পর্তুগাল ও যুক্তরাজ্য) দেশের প্রতি মায়ার জালে আটকে যাওয়ার বাঁধনে৷
লেখক পরিচিতি:
আব্দুর রহিম শামীম
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক লন্ডন আওয়ামীলীগ ও সম্পাদক মন্ডলীর সভাপতি সিলেট নিউজ বিডি ডট কম।
Sylhetnewsbd Online News Paper