সিলেট নিউজ বিডি ডেস্ক: একদা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি ছিলেন তিনি। এখন নিজেকে নিয়োজিত করছেন চলচ্চিত্র প্রযোজনায়। সম্প্রতি, বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা নেটফ্লিক্সের জন্যে চলচ্চিত্র প্রযোজনার বিষয়ে কয়েক বছরের জন্যে একটি চুক্তি সই করেছেন।
নেটফ্লিক্স সংস্থা সূত্রে, বেশকিছু তথ্যচিত্রে ও ফিল্মে দু’পক্ষের মধ্যে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি থাকবে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। তবে এখানে কোনও রাজনৈতিক বিষয় থাকবে না। এই চুক্তির ফলে ১২৫ কোটি গ্রাহক উৎসাহিত হবেন।
যদিও ওবামার বিবৃতি মানুষের জীবন ও সমস্যা তিনি যা দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় তা তুলে ধরতেই এই প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে নতুন মেধাকে তুলে আনা হবে বলেও তার বিবৃতি থেকে জানা গেছে।
নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার টেড সারানডস জানান, ওবামার ব্যতিক্রমী চিন্তাভাবনা তথ্যচিত্র ও ফিল্মকে বিশেষ মাত্রা যোগ করবে। আর সমাজের বুকে মানুষের ঘটনাবহুল জীবনকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া যাবে।
Sylhetnewsbd Online News Paper