সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক বলেছেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে স্বেচ্ছাসেবকলীগ সংগঠনের জন্য কাজ করে যাবো। গত ১০ বছর ধরে আওয়ামীলীগ রাষ্ট্র পরিচালনায় যুক্ত আছে। স্বপ্ন ছিল প্রতিটি উপজেলায়, প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ এর অংগসংগঠন গঠিত হবে। কিন্তু সে আশা ব্যর্থ হয়েছে অসাধু মানুষের জন্য। আমরা সংগঠনটির জন্য দীর্ঘ দিন যাবৎ কাজ করে আসছি। আমাদের বিশ^াস ছিল আওয়ামীলীগ আবারো ক্ষমতায় গেলে সংগঠন শক্তিশালী হলে অনেক নেতাকর্মী বেরিয়ে আসবে। বিএনপি-জামাতের মানুষদের নিয়ে কাজ করে তারা এখন আওয়ামীলীগকে ভুলে গেছে। যার জন্য প্রকৃত নেতাকর্মীরা ধুঁকে ধুঁকে মরছে।
বুধবার বিকেল ৫টায় সিলেট সদর উপজেলার সোনাতলা বাজারস্থ তাহের কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাতের আঁধারে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হলো। সেটা আমরা মানি না। সদরের কিছু করতে হলে সদরের জনগনকে জিজ্ঞেস করতে হবে। সদরের কমিটি হলে সেটা প্রকাশ্যে করতে হবে। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা নেতা শাহজাহান কবির ও পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফয়সল আহমদ।
সম্মেলনে বক্তারা বলেন, অনেক দিন ধরেই চেষ্টা করে আসছি দু’চার জনের মাঝ থেকে আওয়ামী লীগ এর নেতৃত্ব থেকে বেরিয়ে আসার জন্য। এ কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এটা সফল হবে।
নেতাকর্মীরা বক্তব্য আরও বলেন, ঘুমের মধ্যে স্বেচ্ছাসেবকলীগের যে কমিটি দেয়া হয়েছে সেটা আমরা মানি না। আজকে যে কমিটি দেয়া হবে আমরা সেটা মেনে নিয়ে ওই নেতৃত্বে কাজ করে যাবো। নতুন কমিটির মানুষদের নিয়ে কাজ করে যাবো। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এই সিদ্ধান্ত দালালের হাত থেকে আমাদের মুক্ত করবে।

কর্মী সম্মেলন শেষে আগের ঘোষিত স্বেচ্ছাসেবকলীগ কমিটিকে অযোগ্য গন্য করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন সিলেট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, ৭ নং মোগলগাঁও চেয়ারম্যান হিরন মিয়া, জালালাবাদ থানা আওয়ামীলীগ আহবায়ক ওস্তার আলী, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন, ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, সদর যুবগলীগ নেতা মোয়াজ্জীন হোসেন, আশরাফ সিদ্দীকি, কুতুব উদ্দিন, আবু সুফিয়ান, নিজাম উদ্দিন, উবায়দুল কাদের।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা আলামিন, হাফিজুর রহমান, সাইরার আহমদ জোনাক, রুহুল আমিন শাওন, তাতীলীগ আহবায়ক দিলোয়ার হোসেন প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper