সিলেট নিউজ বিডি ডেস্ক: যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা ও ৯০ দশকের ছাত্রলীগ নেতা মিছবাহ রহমান।
রোববার (২৭ মে) দলের এক বিশেষ সভায় তাকে এ পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ মো. উস্তার আলী ও সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মিছবাহ রহমান দলের এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ অব্যাহত রয়েছে।
জানা যায়, আওয়ামী লীগ নেতা মিছবাহ রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রামে। তিনি মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত হাজী মো. তুতিউর রহমানের কনিষ্ঠ পুত্র।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত রাজনৈতিক এ পরিবারের সাথে তৃণমূলের নেতা কর্মীদের সু সম্পর্ক রয়েছে
Sylhetnewsbd Online News Paper