সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী জুনে ভারতের দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সে লক্ষে বাংলাদেশ আরো আগেই দল ঘোষণা করেছে। এবার মঙ্গলবার (২৯ মে) সিরিজটির জন্য এক নতুন মুখ নিয়ে ১৬ সদস্যর দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অন্যদিকে, ১৫ মাস পর আফগান দলে ফিরছেন ওপেনার নজীব তারাকাই।
দীর্গ ১৫ মাস পর দলে ডাক পেয়েছেন ওপেনার নজীব তারাকাই। তিনি আফগানিস্তানের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সিরিজে আফগান দলে অভিষেক হতে যাচ্ছেন দারউইশ রাসুলি। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার।
আগামী ৩ জুন দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৫ জুন একই ভেন্যুতে এবং সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৭ জুন, দেরাদুনে। সবকটি ম্যাচ আরম্ভ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। দুই দলের মধ্যকার সিরিজটি সম্প্রসার করবে জিটিভি ও চ্যানেল আই।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলার জন্য মঙ্গলবার (২৯ মে) সকালেই ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে ইনজুরির কারণে টাইগারদের সঙ্গী হতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
এক নজরে আফগানিস্তানের স্কোয়াড:
আসগর স্তানিকজাই-(অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নজীবুল্লাহ তারাকাই, নজীবুল্লাহ জর্দান, সামিউল্লাহ শেনওয়ারী, শফিকউল্লাহ শাফাক, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, গুলাবদিন নাইব, করীম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দীন আশরাফ, মুজিব উর রহমান, শাপুর জর্দান, আফতাব আলম।
Sylhetnewsbd Online News Paper