প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’ দেশের দুই ক্রিকেটার কে!

সিলেট নিউজ বিডি ডেস্ক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল মঙ্গলবার (২৯ মে) বলেছিলেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেন জাতীয় দলের পরিচিত দুই মুখ সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। আর সেই বিষয়টি গোটা টাইগার ক্রিকেট পাড়ায় আলোড়ন সৃষ্টি করে। শুধু বাংলাদেশ ক্রিকেটে নয় বরং এর পক্ষে-বিপক্ষে কথা বলেন দেশের বিশিষ্টজনেরা। অনেকেই বলেন, সামনে বিশ্বকাপ। তাই এই মুর্হুতে তাদের (সাকিব-মাশরাফি) খেলা নিয়ে পড়ে থাকাই উত্তম। আবার অনেকে বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখেছেন।

তবে এবার বাংলাদেশ দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নির্বাচনী প্রার্থিতা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(৩০ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি এ মনোভাব ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিরা নির্বাচন করে থাকেন। এটা নতুন কিছু না।

তিনি বলেন, কারো যদি আকঙক্ষা হয় নির্বাচন করার করুক। এটা হতেই পারে।