সিলেট নিউজ বিডি ডেস্ক: ২০১৮-১৯ সালের বাজেট উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর বোনের ঢাকাস্থ বনানীর বাস ভবনে বুধবার(৩০ মে) এক দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আবদুল মোমেন, জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, ড. এ. কে মুবিন, এস. এম. মুহিত সুজন, আবদুল হাই শিবলী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শাহেদ মুহিত, এম. এ. মুকিম. মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মাহি উদ্দিন সেলিম, এস এম নুনু মিয়া, সিরাজুল ইসলাম, জাবেদ সিরাজ, কিশোর ভট্টাচার্য্য জনি, নুরুল ইসলাম, মোবারক হোসেন পাপ্পু, ইফতেখারুল ইফতি, জাহাঙ্গীর মহসিন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার শামিম আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper