আফগানিস্তানে টাইগারদের লজ্জার পরাজয়!

সিলেট নিউজ বিডি ডেস্ক: আফগানিস্তান সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টাইগারদের লজ্জার পরাজয়! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় আফগানরা। অথচ বাংলাদেশ দলের হয়ে এ ম্যাচে তামিম ছাড়া স্কোয়াডের প্রধান সব খেলোয়াড়ই ছিলেন। ইনজুরির কারণে মোস্তাফিজ তো ছিটকে গেছেন আগেই।

রশিদ-মুজিববিহীন আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই ব্যর্থ হয় ওপেনার সৌম্য সরকার। সৌম্যর বিদায়ের পর ইনিংসের হাল ধরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর। ২৭ রান করে মুশফিক বিদায় নিলে উইকেটে আসেন মাহমুদউল্লাহ। নিদাহাস ট্রফির নায়ক এদিন দ্রুতই ফিরে যান। শেষ দিকে মোসাদ্দেকেরে ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানেই ২ উইকেট হারায় আফগান করা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি নবীদের। প্রথম দশ ওভারে ৫৯ রান করা আফগানরা শেষ দিকে টাইগার বোলারদের পাত্তাই দেয়নি। হজরতউল্লা জেজাই ৬৯ ও মোহাম্মদ নবীর ৩২ রানে ভর করে ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় আফগানরা। আগামীকাল ৩ জুন সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দু’দল।