পর্তুগাল থেকে বিশেষ প্রতিনিধি: আনজুমানে আল ইসলাহ পর্তুগাল শাখার উদ্দোগে মারতিম মনিজ বেনফরমসো ঢাকা রেস্টুরেন্টে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার(৩ জুন ) পর্তুগাল আল ইসলাহ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হোসাইন আহমেদ’র সঞ্চালনায় আলোচনা সভা সম্পন্ন হয়।
অনুস্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল কাইয়ুম, পর্তুগাল আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাও কামরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মিছবাহ উদ্দিন,আরিফ আহমদ,আক্তার হোসাইন,ফয়জুল হক প্রমূখ। সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস। এ মাসে মুসলমানদের গুনাহ মাফের মাস। আর রোজাদারের জন্য খুশির বিষয় হল ২টি যখন সে ইফতার করে, আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে রোজার বিনিময়ে। পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরো বহুগুণ। আমরা যত বেশী এবাদত করবো তথ বেশী আল্লাহর নৈকট্য লাভ করবো, আমরা গুনাহগার আমাদের আল্লাহর কাছে মাফী প্রার্থনা করতে হবে, তাই আমরা কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হই। এ মাসে কোরঅান নাজিল হয়েছে আমরা জেনো বেশি বেশি করে কোরঅান তিলাওয়াত করি, ছহি শুদ্ধ কোরঅান শিক্ষার জন্য অত্র এলাকায় ব্যবস্হাপনার জন্য আহবান জানান। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।
আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহ’র জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ হাছান আহমদ।

Sylhetnewsbd Online News Paper