আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলারদের সর্বশেষ হালনাগাদ

সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে হারের বদলা ইনিংস ব্যবধানে নিল স্বাগতিক ইংল্যান্ড। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে পরাজিত হওয়ার পর দ্বিতীয় টেস্টে এক প্রকার প্রতিশোধ নিল ইংলিশরা। আর এই সিরিজে দুই দলের ক্রিকেটারদের পারফরমেন্সের দারুণ প্রভাব পড়েছে যা আইসিসির সদ্য হালনাগাদ হওয়া টেস্ট র‍্যাঙ্কিং দেখলেই বুঝা যায়।

আইসিসি সর্বশেষ হালনাগাদে দেখা যাচ্ছে আগের নাম্বার ওয়ান অক্ষুণ্ন রেখেছেন প্রোটিয়া তরুণ কাগিসো রাবাদা। তবে তার ঘাড়ে নিশ্বাস নিচ্ছেন ইংলিশ পেসার জেমস এন্ডারসন। অর্থাৎ আন্তর্জাতিক টেস্টে রাবাদার ৮৯৭ রেটিং পয়েন্ট থাকলেও দুইয়ে থেকে ইংলিশ পেসারের সংগ্রহ ৮৯২ পয়েন্ট।

এদিকে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে স্টুয়ার্ট ব্রডের। তিন রেটিং পয়েন্ট অর্জন করে তিনি দুই ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ১২তম।

এদিকে পাকিস্তানী বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস নিজেদের অবস্থান ৩২ ও ২০তম স্থান ধরে রেখেছেন।

দেখে নিন বাদ বাকিরা কে কোথায়।