সিলেট নিউজ বিডি ডেস্ক: নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। প্রধানমন্ত্রী সানচেজের নারীবাদী হিসেবেই পরিচিত রয়েছে। তিনি স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টিরও নেতা।
মারিয়ানা রাজয় গত সপ্তাহে স্পেনের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর পেদ্রো সানচেজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
শপথ নেওয়ার পর ১৭ সদস্যের মন্ত্রীসভা ঘোষণা করেছেন সানচেজ। এর মধ্যে ১১ জনই নারী। এর আগে মারিয়ানা রাজয়ের মন্ত্রিসভায় নারী ছিলেন মাত্র ৫ জন।
এর আগে স্পেনের ইতিহাসেও মন্ত্রিসভায় এত বেশি নারীর উপস্থিতি ছিল না। ফ্রান্স, সুইডেন ও কানাডার মতো হাতেগোনা কয়েকটি দেশে মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি ৫০ শতাংশের মতো।
স্পেনের নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, শিল্প ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে রয়েছেন নারীরা।
এক সাক্ষাৎকারে পেদ্রো সানচেজ জানান, মন্ত্রিসভায় তিনি মূলত তাদেরকেই স্থান দিয়েছেন যারা আধুনিক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার মানসিকতা রাখেন।
সূত্র: বিবিসি
Sylhetnewsbd Online News Paper