ফেইসবুকে ফেইক আইডি দিয়ে হয়রানি : থানায় জিডি

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের সরকারি কন্ট্রাক্টার আবু সাহেদ কে হালিমা বেগম নামে ফেইক আইডি দিয়ে চরিত্রহনন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে সরকারি কন্ট্রাক্টার আবু সাহেদ নিজের নিরাপত্তা ছেয়ে সিলেট জালালাবাদ থানায় জিডি এন্ট্রি করেছেন।

০৫/০৬/২০১৮ ইং তারিখে সিলেট জালালাবাদ থানায় জিডি নং ২৩৮।

জিডিতে তিনি উল্লেখ করেন বিগত ২০/০৫/২০১৮ ইং তারিখে হালিমা বেগম নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি থেকে তার ছবি ফটোশপ করে তার পরিচিত বিভিন্ন পরিচিত ফেইসবুক আইডি ও মেসেঞ্জার অপশনে পাঠানো হয়েছে। তিনি এই ফেইক আইডি উদ্ধার এর জন্য আইটি বিশেষজ্ঞদের দারস্থ হলেও ফেইক আইডির মালিক সনাক্ত করতে না পেরে তার আত্নসম্মান ও নিরাপত্তা রক্ষার্থে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে আবু সাহেদ প্রতিবেদককে বলেন একায় আমার প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তার ক্ষুণ্ণ করতে অত্যান্ত পরিকল্পিত ভাবে আমাকে সামাজিকভাবে হেয় করতেই এই ফেইক আইডি ব্যবহার করছে।

জিডির বিষয়ে জালালাবাদ থানার এস আই সাইদুর রহমান সত্যতা শিকার করে বলেন, আমরা এ ব্যাপারে আমাদের আইটি সেক্টরে জিডির কপি পাঠাবো, খুব শিঘ্রই হালিমা বেগম নামে ফেইক আইডির ব্যবহারকারী কে আইনের আওতায় নিয়ে আসবো।