সিলেট নিউজ বিডি ডেস্ক: কানাডার প্রাদেশিক নির্বাচনে এমপি পদে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্কারবারো সাউথওয়েস্ট আসন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিজয়ী হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ০৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতেই ফল ঘোষণা করা হয়।
ডলি বেগম ভোট পেয়েছেন ১৬ হাজার ৯৪২ ভোট, যা তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাঁচ হাজার বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির গ্রে এলিস।
নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) হয়ে প্রার্থী ছিলেন ডলি। ডলির জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি কানাডায় চলে যান।
২০১২ সালে ডলি টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৫ সালে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন টরেন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে।
পড়ালেখা শেষ করে সিটি অব টরেন্টোতে প্রায় ১০ মাস কাজ করেন। গত এপ্রিল পর্যন্ত রিচার্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেন দ্য সোসাইটি অব অ্যানার্জি প্রফেশনান্সে।
ডলি প্রদেশের কিপ হাইড্রো পাবলিক ক্যাম্পেনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। স্কারবারো স্বাস্থ্য জোটের সহসভাপতি হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া ওয়ারডেন উডস কমিউনিটি সেন্টারের উপপ্রধান তিনি।
বাবা-মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে অধিকাংশ সময় তিনি স্কারবারোতে বসবাস করেন।
Sylhetnewsbd Online News Paper