সিলেট নিউজ বিডি ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
শুক্রবার ০৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে বারিধারা কূটনৈতিক জোনে এরশাদের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এই তথ্য নিশ্চিত করেন।
জাতীয় পার্টির সূত্রে, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে দলের আর কোনও নেতা উপস্থিত ছিলেন না।
Sylhetnewsbd Online News Paper