সিলেট নিউজ বিডি ডেস্ক: মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার (৯ জুন) মাঠে নামার আগে সফরকারী রোমানাদের সমীকরণ ছিল, স্বাগতিকদের হারাতেই পারলেই স্বপ্নের ফাইনাল নিশ্চিত। এ চিন্তা মাথায় রেখে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে মাত্র ৬০ রানেই থেমে যায় স্বাগতিকরা। মূলত ম্যাচটিতে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ১৩০ রান করার পরই নিশ্চিত হয়ে যায় কাঙ্ক্ষিত জয়। কেননা আগের ৪ ম্যাচে মালয়েশিয়ার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৬ রান। তাই তাদের ইনিংসে দেখার ছিল কত রান করতে পারে। কিন্তু না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি তারা। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রান করতে পারে মালয়েশিয়া।
প্রথম পর্বের শেষ ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেটের দেখা পান রুমানা আহমেদ। ৮ রান দিয়ে ১ উইকেট পান খাদিজা-তুল-কুবরা। ৯ রান দিয়ে ১ উইকেট পান সালমা খাতুন ও জাহানারা এবং ১৩ রানে ১ উইকেট পান নাহিদা।
প্রসঙ্গত, আগামীকাল ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।
Sylhetnewsbd Online News Paper