সিলেট নিউজ বিডি ডেস্ক: ক্রীড়া সংগঠক সাউথ ছাতক স্পোটিং ক্লাব, সিলেটের উদ্যোগে গতকাল রোববার (১০ জুন) নগরীর মদিনা মার্কেটের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সাইদের সভাপতিত্বে ও টি এম রায়হানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেছেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গণে বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে। খেলাধুলা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমান যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব অপরীসিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ রিপন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট আলা উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের পরিচালক ইকবাল হোসেন, নাজমুল হুসেন, ইশতিয়াক আহমদ, আমিন হোসাইন, হাসান আহমদ, জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ তানভীর হাসান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মিজানুর রহমান।
Sylhetnewsbd Online News Paper