সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্ট এ সিলেট অগ্নিবীণা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রিন্স মনির খানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি, মুক্তির চেতনা যুব সংগ্রাম পরিষদ সিলেট এর আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রেজাউল হক রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ যুব সমাজ সেবা সংস্থার সভাপতি এনাম আহমদ খাঁন, সিলেট মহানগর তাঁতিলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান সুমন, সিলেট মহানগর যুবলীগ নেতা আদনান হোসেন শিমুল, মুক্তির চেতনা যুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হোসেন বাবর, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মো: আবুল কাশেম, জকিগঞ্জ যুব সমাজ সেবা সংস্থার অর্থ সচিব মো: কাওছার হোসেন,২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জুনেল, জালাল সরকার, সুহেল আহমদ,মিলহাজ মাহমুদ রাজন , সাজা আহমদ, এস আই রনি, রানা আহমদ, আকসার হোসেন শান্ত, লিটন আহমদ প্রমুখ। পরে অতিথিদের সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আনোয়ার হোসেন।
Sylhetnewsbd Online News Paper