সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম। আগামী পহেলা জুলাই তিন দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে তাদের। এ সফরে তারা একসঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া, ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অ্যান্তোনিও গুতেরেস শুরু থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে অত্যন্ত সোচ্চার রয়েছেন। আর বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় চারশ’ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে।
জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর। এর আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান হিসেবে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফর করেছিলেন। আর বিশ্বব্যাংকের প্রধান জিম জং কিমের এটি বাংলাদেশে দ্বিতীয় সফর।
Sylhetnewsbd Online News Paper