মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা সৌদি প্রবাসী মোঃ সাইফুর রহমানের ছোট ভাই, বড়লেখা উপজেলা যুবলীগ’র সদস্য ও বর্ণী শাপলা ক্রিকেট ক্লাবের সভাপতি আলী আহমদের আকদ অনুষ্টিত হয়েছে।
১৭ জুন (রবিবার) রাতে বর আলী আহমদের বাড়ীতে কানাডা প্রবাসী মোঃ মস্তফা উদ্দিনে কনিষ্ঠা কন্যা শারমিন আক্তারের সাথে শুভ আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আনুষ্ঠানিক বিয়ে ১৮ জুন (সোমবার) দাসের বাজার আলী কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
আকদ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলিয় হুইপ আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন এমপি।
উক্ত শুভ আকদ অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে র’ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর পেনেল চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাতাব উদ্দিন, বর্ণী ইউপি আওয়ামী লীগে র’ আইন বিষয়ক সম্পাদক নুরুল হক,বর্ণী ইউপি র’ ৯নং ওয়ার্ড সভাপতি মফিজ উদ্দিন (মাখন),দাসের বাজার ইউপি ছাত্রলীগ র’ সদ্যস মোঃ আরিফুল ইসলাম,মোবাইল জোনের সত্তাধিকারী আজহারুল ইসলাম মজনু,ব্যবসায়ী ছরওয়ার হোসেন প্রমুখ।
আকদ অনুষ্টানে ব্যস্ততার রেখেও হুুইপ সাহাব উদ্দিন সাহেব সহ উপজেলার নেত্রী বৃন্দের আগমনে উভয় পরিবারের পক্ষথেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Sylhetnewsbd Online News Paper