সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি সাংবাদিক এফ এম ফারুক চান মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সিলেট নিউজ বিডি পরিবার।
সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক মো: আশরাফুর রহমান জুয়েল এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরো বলেন, ছাতকের এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে সিলেট নিউজ বিডি ডট কমের অপূরনীয় ক্ষতি হয়েছে। তার ঋণ কখনো সুদ করার নয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক এফ এম ফারুক চান মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ছাতক পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি স্বপরিবারে বসবাস করছিলেন।
ছাতকের প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত। দৈনিক বাংলাবাজারের ছাতক প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন তিনি।
Sylhetnewsbd Online News Paper