সিটি নির্বাচন: আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরান, লিটন, সাদিক

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। সিলেটে দলীয় প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান। রাজশাহীতে লড়বেন সাবেক মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটন। বরিশালে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাদিক আব্দুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয় বোর্ড তাদেরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৩০শে জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।