সিলেট নিউজ বিডি ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে যে ভোটগ্রহণ হয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটিতে ৪২৫টি কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ৯ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। অবশিষ্ট ৪১৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে গগনা চলছে।
মঙ্গলবার (২৬ জুন) বিকেলে নিবার্চন কমিশন ভবনে জিসিক নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন এবং আমাদের নিজস্ব পর্যবেক্ষকের মাধ্যমে যে তথ্য পেয়েছি তাতে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বলে জেনেছি।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, একটা স্থানীয় সরকার নির্বাচনের মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলররা নির্বাচন করেন। তাদের দ্বন্দ্বের কারণে হয়তো ৯ কেন্দ্রে অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশন আগেই কর্মকর্তাদের বলেছিল কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। তাই ৯ কেন্দ্রে অনিয়ম বরদাস্ত করা হয়নি।
Sylhetnewsbd Online News Paper