সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামাল আহমদ খান। মঙ্গলবার ২৬ জুন বিকেল ৩টায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। জামাল আহমদ খান ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদল নেতা।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যুবদল নেতা জুনেদ আহমদ, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজু, সামায়ুন আহমদ, রাহাত আহমদ টিপু, চুনু তালুকদার, শাকিল আহমদ, কাওসার আহমদ, শিব্বির আহমদ, ফরিদ আহমদ, আবির হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper