সিলেট নিউজ বিডি ডেস্ক: মেসি এবং রোহোর গোলে বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা। গ্রুপের শেষে ম্যাচে নাইজেরিয়াকে ২-১ হারিয়ে বিশ্বকাপে দারুনভাবে আসরে ফিরেছে মেসিরা। নাইজেরিয়ার সঙ্গে ম্যাচটিতে প্রথমার্ধের ১৪ মিনিটে গোলের মুখ দেখেন মেসি। তখনও টিভি ক্যামেরাতে দেখা যায় আকাশের দিকে তাকিয়ে এক বিচিত্র অঙ্গভঙ্গি করছেল ফুটবলের প্রাক্তন রাজপুত্র। শেষ মূহুর্তে রোহোর গোলর পরই সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে মিডল ফিঙ্গার দেখান বিশ্ব ফুটবলের কিংবদন্তি।
‘ডি’ গ্রুপের আগের দু’টি ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স খুবই খারাপ ছিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে ভিলেন হয়েছিলেন লিওনেল মেসি। পরের ম্যাচে গোলের মুখ দেখেননি মেসি সহ পুরো টিম। দ্বিতীয় ম্যাচটিতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ হারে আকাশি-সাদা ব্রিগেড। কিন্তু নাইজেরিয়ার সঙ্গে ম্যাচে মেসিদের গোলের খিদেটা ধরা পড়ছি। বারবার বল নিয়ে বিপক্ষের রক্ষণ ভাঙছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। এই চেষ্টা ও পরিশ্রমের ফলেই শেষমেশ জয় আসে।
কিন্তু ম্যাচ শেষে হঠাৎই মিডল ফিঙ্গার কেন দেখাতে গেলেন মারাদোনা? অনেকেই মনে করছেন আর্জেন্টিনার সমালোচকদের উদ্দেশ্যেই ওই রকম অশ্লীল অঙ্গুলি প্রদর্শন করেছেন ম্যারাডোনা। তবে এখানেও একটা ব্যাপার থেকে যায়। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছিলেন ‘গ্রুপ পর্বও’ পেরোবে না এই আর্জেন্টিনা দল। আর ঠিক এটাই হতে যাচ্ছিল। অবশ্য বিশ্বকাপের একদম শুরুতে ‘মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই’ বলেও মন্তব্য করেছিলেন ম্যারাডোনা। তবে কারণ যাই হোক না কেন ম্যারাডোনার এই বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
Sylhetnewsbd Online News Paper