সিলেট নিউজ বিডি ডেস্ক: গত এক বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। সে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর।
বুধবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper