সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ জুন) মনোনয়নপত্র জমার শেষ দিন বেলা দেড়টায় কামরান ও বেলা সাড়ে তিনটায় আরিফুল সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দুপুর একটার দিকে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চলমান মেয়র আরিফুল হক আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
এ সিটি নির্বাচনে মেয়র পদে মোট নয়জন, কাউন্সিলরর পদে ১৩৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া অন্য সাতজন হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের, বাসদের মো.আবু জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা.মোয়াজ্জেম হোসেন খান, স্বতন্ত্র এহসানুল হক তাহের, কাজী জসিম উদ্দিন ও মুক্তাদির হোসেন তাফাদার।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনের ভোট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।
Sylhetnewsbd Online News Paper