আর্জেন্টিনার বিদায়, ৪-৩ গোলে জিতে কোয়ার্টারে ফ্রান্স

সিলেট নিউজ বিডি ডেস্ক: আক্রমণ পাল্টা-আক্রমণে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েও ১০ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে ব্যবধান ৪-২ করে ফ্রান্স। যোগ করা সময়ে আগুয়েরো ব্যবধান কমালে ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। যার ফলে ৪-৩ গোলে জিতে কোয়ার্টারে যায় ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।

এর আগে ১১ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। বল নিয়ে দ্রুতবেগে ডি বক্সের মধ্যে ঢোকা কালিয়ান এমবাপ্পেকে ফেলে দেন রোহো। তাকে হলুদ কার্ড দিয়ে ফ্রান্সকে পেনাল্টি উপহার দেন রেফারি। পেনাল্টি থেকে গ্রিজমান গোল করে এগিয়ে নেন ফ্রান্সকে।

৮ মিনিটের মাথায় অ্যান্তোনিও গ্রিজমানের নেওয়া শট বার কাঁপিয়ে ফিরে আসে। গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

৪১তম মিনিটে ডি বক্সের বাইর থেকে ডি মারিয়ার বুলেট গতির শটে সমতায় ফিরে আর্জেন্টিনা। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু‘দল। ফিরেই আবারো ডি মারিয়া ঝলক। ৪৭তম মিনিটে বানেগার ফ্রি কিকে বল যায় মেসির পায়ে। মেসির অ্যাসিস্টে ফ্রান্সের জালে দ্বিতীয় বারের মতো মার্কাদো।

আর্জেন্টিনা দলে আজ ১টি পরিবর্তন আনা হয়েছে। গঞ্জালো হিগুয়েনের পরিবর্তে খেলছেন ক্রিস্টিয়ান পাভন। অন্যদিকে ফ্রান্স দলে আনা হয়েছে ছয়টি পরিবর্তন। সেরা একাদশে ফিরেছেন পল পগবা ও কালিয়ান এমবাপে।

ফ্রান্স শনিবার ৪-২-৩-১ ফরমেশনে খেলছে। আর আর্জেন্টিনা খেলেছে ৪-৩-৩ ফরমেশনে।