সিলেট নিউজ বিডি ডেস্ক: একটা জয় বহুদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই মাঠের লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড-সুইডেন।
রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করছে তারা। সুইডেনের সামনে ২৪ বছর পর কোয়ার্টার ফাইনালে যাওয়ার হাতছানি। সুইজদের স্বপ্ন ৬৪ বছর পর শেষ আটে খেলার স্বপ্ন।
তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও তা গোলে পরিণত করতে পারেনি দু’দল। তবে বিরতির পর আক্রমণের তেজ বাড়ল। দুই যুগ পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথের দেখা পেল সুইডেন। শেষ ষোল’র এই ম্যাচের ৬৬ মিনিটে আত্মঘাতি গোলে ১-০ গোলে এগিয়ে যায় সুইডেন । পরে এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।
Sylhetnewsbd Online News Paper