সিলেট নিউজ বিডি ডেস্ক: বুধবার (৪ জুলাই) অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ মিশন। সিরিজে দুইটি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি মধ্যে দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
এদিকে সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।যাতে রাখা হয়নি নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিথুন, আবুল হাসান ও সানজামুল হোসেনের মতো সিনিয়রদের। তাদের বদলে স্কোয়াডে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসাইন, আবু হায়দার ও আবু জায়েদ।
স্কোয়াডে সবচেয়ে চমক হলো মোস্তাফিজুর রহমান। আইপিএলে (একাদশ আসর) ইনজুরিতে পড়া বাংলাদেশি এই তারকা দ্রুত কামব্যাক করেছেন দলে। সে কারণে তাকে দেখা যাবে ক্যারিবিয়ানদের বিপক্ষে। এছাড়া সাব্বির রহমানের স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টি অবাক করেছে সবাইকে। কারণ ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোটেও ভালো খেলতে পারেননি তিনি। যদিও মোসাদ্দেকের ফেরাটা অনেকেরই কাম্য ছিল।
এক নজরে দেখে নিন টাইগারদের ১৬ সদস্যের স্কোয়াড।
১৬ সদস্যের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসাইন, মেহেদী হাসান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি।
জেনে নিন কবে কখন হবে ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজ:
ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই জ্যামাইকা
প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস
Sylhetnewsbd Online News Paper