বেলজিয়ামের সামনে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

সিলেট নিউজ বিডি ডেস্ক:বেলজিয়ামের ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা দল এটা। আসর শুরুর আগে থেকেই বলা হয়েছিল বেলজিয়াম ‘ডার্ক হর্স‘। রাশিয়ায় এখন পর্যন্ত যা দেখা গেল তাতে ফেভারিটের তকমাটা লেগে গেছে তাদের গায়ে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুলাই) রাত ১২টায় কাজানে মাঠে নামবে দু‘দল।

কোচের বক্তব্য
ব্রাজিল- বেলজিয়াম আসরের অন্যতম ফেভারিট দল। মূল একাদশ বা বেঞ্চের প্রত্যেকটি ফুটবলারই অসাধারণ সামর্থ্যের অধিকারী। তারুণ্যে ভরপুর হওয়ায় অনেকেই তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু তারা সেসব প্রশ্নের জবাবাটা মাঠেই দিয়েছে। তবে আমরা ব্রাজিল। বড় মঞ্চে খেলাটা তাদের জন্য নতুন হলেও আমাদের জন্য বেশ নিয়মিতই বলা চলে। প্রতিপক্ষ দুর্দান্ত হলেও আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি না। বেলজিয়ামের বিপক্ষে লড়াইটা বেশ কষ্টসাধ্য হবে, তবে শেষ চারে যাওয়ার সর্বাত্মক চেষ্টাই করব আমরা।

বেলজিয়াম- ব্রাজিলের তুলনা কেবল তারাই। তারা আসরের ফেভারিট দল। নিয়মিত বড় আসরের বিগ ম্যাচ খেলে। অভিজ্ঞতা তাদের বেশি। সেই তুলনায় আমরা অনভিজ্ঞ। আক্রমণ নিয়ে কথা হলেও তাদের রক্ষণও অসাধারণ। বিশ্বকাপে সব শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ৪ ম্যাচে মাত্র ১ গোল খাওয়া অবশ্যই প্রশংসার দাবিদার। আজকের ম্যাচে তারা ফেভারিট হলেও আমরা সেরাটা দিয়েই খেলব।

পরিবর্তন
ব্রাজিল- ইনজুরি কাটিয়ে ব্রাজিলের মূল একাদশে আজ ফিরতে পারেন মার্সেলো ও ডগলাস কস্তা। তবে কাসেমিরোর জায়গায় খেলবেন ফার্নান্দিনহো।

বেলজিয়াম- আদনান ইয়ানুজাইয়ের খেলা নিয়ে আছে সংশয়। এছাড়া পূর্ণশক্তির দলই পাচ্ছেন মার্টিনেজ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৩-৩)

গোলকিপার- অ্যালিসন।

ডিফেন্ডার- দানিলো, সিলভা, মিরান্ডা, মার্সেলো।

মিডফিল্ডার-ফার্নান্দিনহো, পাউলিনহো, কৌতিনহো।

ফরোয়ার্ড- উইলিয়ান, জেসুস, নেইমার।