সিলেট নিউজ বিডি ডেস্ক: থাইল্যান্ডের উত্তরাঞ্চলের গুহায় আটকা পড়া ৪ কিশোরকে উদ্ধারের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এ গুহায় আটকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরুর পর এখবর জানানো হয়েছে।
এর আগে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় ১৩ বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখা থাই নেভি সিলের পাঁচ সদস্য চূড়ান্ত উদ্ধার অভিযান শুরু করেন।
থাই টেলিভিশন চ্যানেল স্প্রিং নিউজ বলছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে প্রথম কিশোরকে গুহা থেকে বের করে আনার পর হাসপাতালে নেয়া হয়েছে। পরে ৫টা ৫০ মিনিটে দ্বিতীয় কিশোরকে নিয়ে আসেন উদ্ধারকারীরা। এর ১৬ মিনিট পর তৃতীয় কিশোরকেও গুহার ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয়। এরপর আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট বলছে, অভিযানের প্রথম দফায় থ্যাম লুয়াং গুহার প্রবেশপথের কাছাকাছি দুই কিশোরকে নিয়ে আসছে উদ্ধারকারীরা। উদ্ধার মিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
Sylhetnewsbd Online News Paper