সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় প্রার্থী হিসাবে সিরাজ খানকে ঘোষনা দিয়েছে বিএনপি। গত ৭জুলাই শনিবার রাতে ৮নং ওয়ার্ড বিএনপির এক আলোচনা সভায় ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সিরাজ খানের ঘোষণা করেন দলের ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল হাদি মাসুম সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান শাহীন ।
কাউন্সিলর প্রার্থী সিরাজ খান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সিসিক নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তৃণমূল থেকে জয় নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে মানুষকে মুক্তি দিবে বিএনপি।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাদি মাসুম বলেন, গত ৭জুলাই রাতে আমাদের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা এক আলোচনা সভার মাধ্যেমে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক‘র সাথে আলোচনার মাধ্যোমে কাউন্সিলর হিসাবে সিরাজ খান দলীয় প্রার্থী ঘোষনা করা হয়। তিনি আরও বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের মতামত ও দলীয় রিপোর্টের ভিত্তিতে যোগ্য ও ভোটারদের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের কাউন্সিলর পদে ঘোষনা করা হয়েছে। তাই বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর সিরাজ খান পক্ষে ০৮নং ওয়ার্ডে কাজ করা জন্য আহবান জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper