শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রথম থেকে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ১০ জুলাই রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিষয়টি নিশ্চিত করেছে। ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেয়া হয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান এ এমএম আজহার বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা প্রথম থেকে ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছি। এ তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd দেয়া হয়েছে।

তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত করার পর তালিকাভুক্ত শিক্ষকদের যথাস্থানে নিয়োগ দেয়া হবে।