সিলেট নিউজ বিডি ডেস্ক: মডেল-অভিনেত্রী ঈশিকা খান আবারও মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার সন্ধ্যায় এক স্ট্যাটাসের মাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন ঈশিকা। এই তারকা বলেন, ‘সবার সঙ্গে ভালো একটা খবর শেয়ার করতে চাই। শিগগিরই কেয়ান বড় ভাই হতে যাচ্ছে।’
একই সঙ্গে সবার কাছে নিজের অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’
এই মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে আছেন ঈশিকা। তিনি বলেন, ‘মা হওয়া পৃথিবীর সেরা অনুভূতি। আর একই সঙ্গে কঠিনতম কাজ। তাই সকলে আমার জন্য দোয়া করুন। যেন আমি এবং আমার সন্তান ভালো থাকতে পারি।’
বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন এই মডেল-অভিনেত্রী। ২০১৬ সালের মার্চে বিয়ে করেন তিনি। বর কায়সার খান (ভিকি) স্থায়ীভাবে আছেন লন্ডনে। সেখানে নিজের গাড়ির ব্যবসা রয়েছে।
এছাড়া পৈতৃক ব্যবসা শাকুরার ব্যবস্থাপনা পরিচালক তিনি। বিয়ের পর ঈশিকাও লন্ডনে চলে যান। সেখানেই বসবাস করছেন।
২০১৬ সালের ডিসেম্বরে ঈশিকার প্রথম সন্তান কেয়ান জন্মগ্রহণ করে। এখন দ্বিতীয় সন্তানের মা হবার অপেক্ষায় ঈশিকা।
Sylhetnewsbd Online News Paper