ভারতে বাঙ্গালীর সংকট ও উত্তর‌নের পথ শীর্ষক গোল‌টে‌বিল বৈঠক অনু‌ষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: লন্ড‌নে মঙ্গলবার রা‌তে ভারতের অাসা‌মে বাঙ্গালীর সংকট ও উত্তর‌নের পথ শীর্ষক গোল‌টে‌বিল বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৈঠ‌কে অাসা‌মের বাঙ্গালী‌দের সা‌থে লন্ড‌নের পেশাজীব‌ি বাঙ্গালীরা তা‌দের বক্ত‌ব্যে সংহ‌তি প্রকাশ ক‌রেন।

মঙ্গলবার সন্ধ্যায় পুর্ব লন্ড‌নের এক‌টি হ‌লে এ বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অাসাম সেন্ট্রাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধ্যাপক ডঃ প্র‌সেন‌জিৎ বিশ্বাস ব‌লে‌ছেন, অাসাম সহ পু‌রো ভারতব‌র্ষে ধর্ম বর্ণ নি‌র্বি‌শে‌ষে সকল বাংলাভাষী মানুষ নির্য‌াতন নিপীড়ন ও বঞ্চনার শিকার।

‌সোসাই‌টি ফর‌ ডে‌মোক্রে‌টিক রাইট‌সের ভারপ্রাপ্ত সভাপ‌তি ব্যা‌রিষ্টার ইকবাল হো‌সাইনের সভাপতিত্বে এবং স‌লি‌সিটর, লেখক বিপ্লব কুমার পোদ্দা‌রের প‌রিচালনায় বৈঠ‌কে বক্তব্য রা‌খেন ব্যা‌রিষ্টার ত‌মিজ উদ্দীন, ব্যা‌রিষ্টার অা‌লিমুল হক লিটন, ব্যা‌রিষ্টার ওয়া‌জেদ অালী, ব্যা‌রিষ্টার ফুয়‌াদ, মোহাম্মদ শাহ অালম, স‌লি‌সিটর না‌সের খান অপু, ‌মেজর অব শাহ অালম,
এড‌ভো‌কেট মাহবুবুল অালম তোহা,সাজ্জাদুর রহমান কাজল, শামীম ভূইয়া, তন্ময় সুর।