সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে কোটার পক্ষে মানববন্ধন শেষে ফেরার পথে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষকদেরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। রোববার ১৫ জুলাই দুপুর পৌনে ১টার দিকে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে দাঁড়ায়। পাশেই গুজবে কান দেবেন না স্লোগানে ছাত্রলীগ কর্মীরাও মানববন্ধন শুরু করে। দুইপক্ষের কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, মানববন্ধনের শেষ পর্যায়ে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আমাদের ঘিরে ফেলে। পরে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদেরকে লাঞ্ছিত করে।

Sylhetnewsbd Online News Paper