তাহিরপুরে হাতি দিয়ে টাকা আদায়, কৌশলগত চাঁদাবাজি

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলার,তাহিরপুর বাজার, বালিজুরী বাজার, আনোয়ারপুর বাজার, বাদাঘাট বাজারসহ বিভিন্ন হাটবাজার রাস্তা ও গ্রামে গ্রামে চলছে হাতি দিয়ে টাকা আদায়, কৌশলগত ভাবে অভিনব কায়দায় সু শৃঙ্খল ভাবে চাঁদাবাজি, হাটবাজার এমনকি রাস্তার যেখানে সেখানে হাতি দাঁড় করিয়ে টাকা আদায়ের কারণে হাট বাজার ও রাস্তায় বাড়ছে যানজট। বিড়ম্বনায় পড়েছেন বাজারের ব্যবসায়ী ও পথযাত্রী সাধরণ মানুষ। হাতি শুঁড় দিয়ে কৌশলগত ভাবে অভিনব কায়দায়,রাস্তার পথযাত্রী এমনকি যানবাহন আটক করছে যাহা ভুক্তভোগীরা ইচ্ছার বিরুদ্ধে টাকা দিতে বাধ্য হচ্ছেন। যাহা ১৪ জুলাই তাহিরপুর উপজেলা বিএনপির নেতা ভদ্রলোক ইফতেখার শিপুলের টাইমলাইনে হাতির ছবিসহ হাতি দিয়ে দোকানে দোকানে সাহায্য আদায় করছে দেখা যায়।

স্থানীয়দের মধ্যে তালিম আহমেদ লিঙ্কন, সীমান্ত জিয়া,সাইফুল ইসলামসহ,অনেকেই মন্তব্য করেন,হাতি দিয়ে টাকা আদায় করা একটি কৌশলগত চাঁদাবাজি,তারা মন্তব্য করেন হাতিকে খুচরা ১০ টাকা ৫ টাকা করে দিলে নেয়নি, কিন্তু তার চেয়ে বেশী দেওয়া হলে হাতি শুঁড় দিয়ে চেপে ধরছে। এবং হাতিটি পিঠে বসে থাকা মাহুদকে শুঁড় উঁচিয়ে টাকা দিয়ে দেয়। যাহা এক প্রকার চাঁদাবাজির শামিল।

এলাকার একাদিক ব্যবসায়ী জানান, হাতি বিভিন্ন দোকানের সামনে দাঁড়ালে দোকানে আসা ক্রেতাসাধারণ ভয়ে দোকানে ঢুকতে সাহস পান না। বিড়ম্বনা এড়াতে বাধ্য হয়ে আমরা টাকা দিয়ে দেই, যাতে করে হাতি দ্রুত দোকানের সামনে হতে চলে যায়।

এছাড়াও হাতি হাট বাজারে অথবা রাস্তায় রাস্তায় প্রবেশ করে যানজট বাড়িয়ে দেওয়ায় দুর্ভোগের শিকার হন জনসাধারণ। কিন্তু স্থানীয় প্রশাসন হতে কোন বাধা আসছে না