সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৃষ্টি ভেজা এক প্রেমিক জুটি একে ওপরকে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষাপটে অভাবনীয় বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
ঘটনাটি সোমবার ২৩ জুলাই দুপুরের। রাজধানী ঢাকা শহরে চলছে ঝুম বৃষ্টি। ছাতা মাথায় কিংবা রিক্সার হুড নামিয়ে সবাই বৃষ্টি উপভোগ করছে। এমন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরে বসা ছিল এক প্রেমিক জুটি। ভিজতে ভিজতে চলছিল তাদের খুনসুটি, রোমান্টিকতা। হঠাৎ করেই হয়তো বেড়ে গিয়েছিল তাদের আবেগের পারদ। আর তাতেই দুজন দুজনকে চুমু দিয়ে ফেললেন।
তবে সেই দৃশ্য ফাঁকি দিতে পারেনি ফটোগ্রাফার জীবন আহমেদের চোখকে। তিনি ক্যামেরাবন্দী করেন ভালোবাসা সেই চুমুর দৃশ্য। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিটি। অনেকে একে ইতবাচকভাবে প্রচার করেছেন। আবার কেউ কেউ এটাকে নেতিবাচকভাবেও নিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper