ভারতে আবাসিক ভবনে আগুন, ৫ জনের মৃত্যু

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে একটি আবাসিক ভবনে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছেন।

সোমবার সকালে প্রদেশটির মান্ডি জেলায় এই ঘটনা ঘটে বলে জানায় হিন্দুস্থান টাইমস।ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।