মস্তফা উদ্দিন,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
সোমবার(২৩ জুলাই) বড়লেখা ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্য প্রধান অতিথি হিসাবে পুরস্কার প্রদান করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ র’ সভাপত্বিতে, শিক্ষক নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া।
প্রধান অতিথি সহ অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
এতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ছেলেদের মধ্য মহদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং মেয়েদের খেলায় বড়ময়দান সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, পার্থ পাল ও অবিরত রায়, শিক্ষক নেতা মঞ্জু লাল দে, কায়েদে আজম, অঞ্জনা রানী দে, মীর মুহিবুর রহমান, প্রতাব দত্ত, বদর উদ্দিন, বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper