জাতীয় নির্বাচন: আলোচনার ইচ্ছে প্রকাশ করলে সরকার বিবেচনা করবে

সিলেট নিউজ বিডি ডেস্ক: যে কোনো দল আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার ইচ্ছে প্রকাশ করলে সরকার তা বিবেচনা করবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হতেই পারে তবে তা সংবিধানের বাইরে গিয়ে নয়।

বিএনপির বিষয়ে কাদের বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি আগাম অভিযোগ তুলে ইস্যু সৃষ্টি করছে। আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের আগেই হেরে যাচ্ছে। নির্বাচন এখনও হলোই না, এর আগেই তারা হাইপোথেটিক্যাল কিছু প্রশ্ন করেছে। তাহলে কী হেরে যাওয়ার আশঙ্কায় আগাম কিছু অভিযোগ রেখে যাচ্ছেন। যাতে হেরে গেলে এগুলোকে তুলে ধরতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপি বলছে, বেগম জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। আইনি প্রক্রিয়া মেনে তারা কী করবে সেটা তারা জানে। তারা নির্বাচনে যাবে কিনা সেটা তারা জানে। অন্য কোনো দলকে নির্বাচনে আনার জন্য আমরা কোনো তোড়জোড় করছি না।