সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ট্রাক ও নোহার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুলাই বিকেল চারদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটেরসকালকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুবুল আলম।
তিনি জানান, ছাতক থেকে নোয়াখালিগামী একটি নোহাকে সিলেটগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এছাড়া একজন ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে জানান তিনি।
Sylhetnewsbd Online News Paper